ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বন্দর নগরী নারায়ণগঞ্জে জল কামান নিয়ে পুলিশের টহল-তল্লাশি, রাতে ব্লকরেইড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৩২ বার পঠিত

নারায়ণগঞ্জ শহরে জল কামান নিয়ে টহল অব্যাহত রেখেছে পুলিশ। এ ছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ সড়কের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশের তল্লাশি ও টহল অব্যাহত রাখে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর থেকে শহরের চাষাঢ়া এলাকায় জল কামান নিয়ে টহল দিয়েছে পুলিশ। শহরের প্রধান প্রধান সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা টহল দিয়েছে। এ ছাড়াও মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এবং সোনারগাঁয়ের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকায় যথাক্রমে দুটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়া আরও বেশ কয়েকটি স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়। কোনও ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশিসহ জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান গণমাধ্যম কে বলেন, সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় চেকপোস্টের কার্যক্রম অব্যাহত রয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালানো হয়েছে। রাতে থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হবে। গুরুত্বপূর্ণ এলাকা মার্ক করে ব্লকরেইড করা হবে। গতকাল রাতেও একটি স্থান ব্লকরেইড করে একজনকে গ্রেফতার করা হয়েছে।

আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এই অভিযান পরিচালনা করা হচ্ছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, বিএনপির সমাবেশ তো রয়েছেই- এছাড়াও আগামী ১৬ ডিসেম্বর, জঙ্গি পলাতক, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকসহ বিভিন্ন ইস্যুতে অভিযান চলছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি এস এম আবুল কাশেম আজাদ গণমাধ্যমকে বলেন, তিন দিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকার ঢাকামুখী লেনে একটি চেকপোস্ট বসিয়ে চেক করা হচ্ছে। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নাশকতা এড়াতে এই তল্লাশি চালানো হচ্ছে। অবৈধ অস্ত্র-মাদক নিয়ে কেউ যাতে ঢাকা প্রবেশ করতে না পারে- সে জন্য তল্লাশি চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। আর যান চলাচল স্বাভাবিক রয়েছে, যানবাহনের সংখ্যা কমেনি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে এ জন্য পুলিশের টহল অব্যাহত রয়েছে। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এটা আমাদের রুটিনওয়ার্ক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102