ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বন্দি অবস্থায় নির্যাতনের অভিযোগে কার্টুনিস্ট কিশোরের মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৫২ বার পঠিত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়ার পর তার ওপর নির্যাতনের অভিযোগে আদালতে মামলা করেছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর।
বুধবার দুপুরে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে তিনি এ মামলা করেন। এ সময় বাদীর জবানবন্দি রেকর্ড করে আদালত।

এর আগে, তেসরা মার্চ দেশ ও সরকারের বিরুদ্ধে অনলাইন প্ল্যাটফর্মে অপপ্রচারের অভিযোগে আটক কিশোরকে ছয় মাসের জামিন দেয় হাইকোর্ট। গত বছরের ৫ই মে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, লেখক মুশতাক আহমেদসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় মামলা হয়। ওই রাতেই কিশোরকে গ্রেপ্তার করে র‌্যাব। কার্টুনিস্ট কিশোরের বিরুদ্ধে তখন করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়।

চলতি বছরের ১৩ই জানুয়ারি কার্টুনিস্ট কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ভুইয়া ও লেখক মোস্তাকের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। মিনহাজ মান্নান, সাংবাদিক শাহেদ আলমসহ আট জনকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102