ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বন্ধুর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, চুল ও ভ্রু কাটলেন স্বামী!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

ঝিনাইদহের শৈলকুপায় অনৈতিক কাজের অভিযোগ এনে এক নারী ও পুরুষের চুল-ভ্রু কেটে দিয়েছে গ্রাম্য মাতব্বররা। বুধবার (১৭ মার্চ) রাতে শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। এরপর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ডিঙ্গি নৌকায় কুমার নদে মাছ শিকার করতে করতে সাগরের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে নাসিম শেখের। সেই সুবাদে সাগর নাসিমের বাড়িতে যাতায়াত করতে থাকে।

নাসিমের প্রতিবেশী বিশারত বিশ্বাসের স্ত্রী কহিনুর বেগম জানান, সাগর প্রায়ই নদী পার হয়ে নাসিমের বাড়িতে অবস্থান করে। বুধবার রাতে ১০টার দিকে সাগর ও নাসিমের স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন তিনি। পরে প্রতিবেশীরা তাদের আটকে রাখে। পরে গ্রামের পার্শ্ববর্তী বিশারত বিশ্বাসের বাড়িতে সালিশে বসান।

সেখানে সিদ্ধান্ত হয় সাগর ও নাসিমের স্ত্রীর অনৈতিক কাজের জন্য তাদের মাথার চুল ও ভ্রু কাটবেন নাসিম নিজেই। এ সিদ্ধান্ত নাসিমকে জানানো হলে পরে তিনি এসে স্ত্রী ও সাগরের মাথার চুল এবং ভ্রু কেটে দেন। এরপর তাদের গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। পুলিশকে জানানোর পর পুলিশ তাদের সোপর্দ করতে বললে পরে সিদ্ধান্ত হয় পুলিশে না দিয়ে তাদের অভিভাবকদের কাছে দেওয়া হবে। কিন্ত রাত ২টা পর্যন্ত কোন অভিভাবক না আসলে পরে দু’জনে রাতেই এলাকা ত্যাগ করেন।

তবে তারা এখন কোথায় আছে কোন পরিবারই তা জানে না। নাসিমের মা সালেহা খাতুন জানান, গ্রাম্য সালিশে সিদ্ধান্ত হয় নাসিম স্ত্রীর মাথার চুল কেটে তাড়িয়ে না দিলে তার বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হবে। এ ভয়ে তার ছেলে তার স্ত্রীকে মাথার চুল, ভ্রু কেটে ও গলায় জুতার মালা পরিয়ে তাড়িয়ে দেয়। এখন সে কোথায় আছে তা তারা জানেন না। তার ঘরে ছোট একটি মেয়ে রয়েছে।

ওই গ্রামের মাতব্বর রবিউল ইসলাম বলেন, প্রতিবেশী কহিনুর বেগম আপত্তিকর অবস্থায় বগুড়া গ্রামের চা দোকানদার সাগর ও নাসিমের স্ত্রীকে একই ঘরে আটকে রাখেন। পরে তাদের খবর দিলে সালিশে সিদ্ধান্ত হয় অনৈতিক কাজের অপরাধে নিজের স্ত্রীর চুল ভ্রু নাসিমকে কাটতে হবে এবং দু’জনকে গলায় জুতার মালা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। পরে ওই রাতেই তারা গ্রাম ছাড়েন।

হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফারুক হোসেন জানান, তাদের ক্যাম্পে সোপর্দ করতে বললে গ্রামবাসী জানান উভয়কে অভিভাবকদের কাছে দেওয়া হবে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ তাদের কাছে আসেনি। আসলে ব্যবস্থা নেবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102