ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বন্ধ ঘরে স্ত্রীর গলাকাটা লাশ, স্বামীর দেহ ঝুলছিল ফ্যানে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২৮ বার পঠিত

রাজধানীর ডেমরায় স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার বিকালে ডেমরার মধুবাগ ১৯/৫ জাকারিয়ার ফ্ল্যাট বাসার দ্বিতীয় তলা থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় স্ত্রী সীমা সুলতানার (৪০) গলাকাটা রয়েছে এবং ঘটনাস্থল থেকে ধারালো ছুরি ও বটি উদ্ধার করে পুলিশ। এ সময় স্বামী মো. লিয়াকত আলীকে (৫০) ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

নিহত লিয়াকত আলী ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মৃত আজিম মোল্লার ছেলে। সীমা আক্তারের বাড়ি মাগুরা জেলায়। তাদের লিমন (১৮) নামে এক ছেলে ও লিমা (২৫) এক মেয়ে রয়েছে।

ওই বাড়ীর নিচতলায় লিমা ফার্মেসি নামে লিয়াকত আলী একটি ওষুধের দোকান চালাতেন। ডিএসসিসির ৬৫ নং ওয়ার্ডের মধুবাগ এলাকায় ওই বাড়িতেই গত ২০ বছর ধরে পরিবারসহ তারা ভাড়া থাকতেন লিয়াকত আলী।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে জানায় পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে পারিবারিক কলহের জের ধরে লিয়াকত আলী প্রথমে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে পরে নিজে বৈদ্যুতিক পাখার ঝুলে আত্মহত্যা করেন বলে পুলিশের ধারণা।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতের খাবার খেয়ে ছেলে লিমন নিজের ঘরে পড়াশোনা করে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার দুপুরে বাবা মায়ের ঘরের দরজা বন্ধ দেখে লিমন বাসার ভেন্টিলেটর দিয়ে তাকালে পিতার ঝুলন্ত দেহ দেখে বাড়ির মালিক জাকারিয়াকে খবর দেন। পরে বাড়ির মালিকসহ স্থানীয়রা ডেমরা থানায় খবর দিলে ওই দিন বিকালে পুলিশ ঘটনাস্থলে আসে।

ডেমরা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আমরা এসে মঙ্গলবার রাত পৌনে ৯টা পর্যন্ত লাশ উদ্ধারসহ সুরতহালের কার্যক্রম চালাচ্ছি। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে ওই দম্পতির মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102