ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১১ দফা নির্দেশনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ২৭ বার পঠিত

করোনা সংক্রমণ হঠাৎ বাড়ার ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক ক্লাস কার্যক্রম দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই দুই সপ্তাহ অনলাইন ক্লাস চললেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অফিস চালু থাকবে। প্রতিষ্ঠানগুলোতে জরুরি প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষক ও কর্মচারীদের দায়িত্বে নিয়োজিত রাখতে পারবেন প্রধান।

শনিবার (২২ জানুয়ারি) এসব নিয়ে ১১ দফা নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বন্ধের মধ্যে কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠান চলবে, এ নিয়ে দেয়া নির্দেশনার মধ্যে রয়েছে স্বাস্থ্যবিধি মেনে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা কার্যক্রম চলমান রাখার কথা।

শ্রেণিকক্ষ, গ্রন্থাগার, গবেষণাগারসহ প্রতিষ্ঠানের সব বিদ্যুৎ, টেলিফোন, ইন্টারনেট, পানি ও গ্যাস–সংযোগ নিরবচ্ছিন্ন ও নিরাপদ রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতেও নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সব সম্পদ রক্ষণাবেক্ষণ ও সামগ্রিক নিরাপত্তার বিষয়টির প্রতি বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে নির্দেশনায়।

এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাসগুলো খোলা রাখতে বলা হয়েছে। তবে এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মানার শর্ত দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনস্থ সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতদের অবশ্যই টিকা সনদ সংগ্রহ করতে হবে। দেশের বিভিন্ন এলাকায় চলমান ক্রীড়া প্রতিযোগিতাগুলোকেও স্থগিত রাখতে বলা হয়েছে। এর সাথে সাথে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমও অব্যাহত রাখার কথা বলা হয়েছে ওই নির্দেশনায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102