শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি-মানুষের দ্বন্দ নিরসনে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) বিকেলে শহরের হ্যালো বাইপাস ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি এম. সুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির আহ্বায়ক মেরাজ উদ্দীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির সদস্য সচিব সাবিহা জামান শাপলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক মহিউদ্দীন সোহেল, যুগ্ম আহবায়ক জুবাইদুল ইসলাম, নাঈম ইসলাম, বুলবুল আহমেদ, জাহিদুল হক সৌরভ ও উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সামিউল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
এসময় নালিতাবাড়ী উপজেলা শাখার সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি পর্ব ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।