ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বন্যাদুর্গতদের উদ্ধার ও ত্রাণ সহায়তায় বিআইডব্লিউটিএর ৮ জাহাজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৮ বার পঠিত

সিলেট অঞ্চলে বন্যাদুর্গতদের উদ্ধার ও ত্রাণ সহায়তায় ৮টি জাহাজ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে ৩ সদস্যের কমিটি করা হয়েছে।

শনিবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। রোববার বিআইডব্লিউটিএ সূত্রে এ তথ্য জানানো হয়।

আরও জানা গেছে, বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এ সংস্থাটি। স্থানীয় প্রশাসনের মাধ্যমে ওসব সামগ্রী বিতরণ করা হবে। নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশে এসব সহায়তা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে-কমিটি বন্যা দুর্গতদের সহায়তায় ৮টি জলযান ব্যবহার করবেন। এগুলো হচ্ছে-টাগ জাহাজ আশা ও ঝিনাই, ওয়াটার বার্জ একটি, কেবিন ক্রুজার একটি, স্পীডবোট চারটি। বন্যা দুর্গতদের জন্য সুপেয় পানি সরবরাহ করা হবে ওয়াটার বার্জ দিয়ে।

কমিটিতে রয়েছেন আবদুস সালাম, মো. জসীম উদ্দিন, রেজাউল করিম।

কমিটি সুনামগঞ্জের জেলা প্রশাসক, তাহিরপুরের ইউএনও, পোর্ট অফিসারের সঙ্গে সমন্বয় করে বন্যার্তদের সহায়তা করবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102