ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বন্যাদুর্গত মানুষের সহায়তায় ২ কোটি ২৮ লাখ টাকা দিল যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৩১ বার পঠিত

দেশের বন্যাদুর্গত এলাকার মানুষের সহায়তা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) জরুরিভাবে ২ কোটি ২৮ লাখ (২ লাখ ৪৪ হাজার ৬৪০ ডলার) বাংলাদেশি টাকা দিয়েছে। ওই অর্থ দিয়ে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সরবরাহ করা হবে।

বুধবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে।

মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেছেন, এই অঞ্চলের কোনো কোনো এলাকায় ১২০ বছরেরও বেশি সময় ধরে এভাবে বন্যার পানি দেখা যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রতিকূল সময়ে বাংলাদেশের সরকার ও জনগণের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছ। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার জনগণকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদানে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
মার্কিন যুক্তরাষ্ট্র গত ৫০ বছরে বাংলাদেশকে ৮ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে। শুধুমাত্র গত বছরই ইউএসএআইডি ১২০ মিলিয়ন ডলারেরও বেশি মানবিক সহায়তা এবং অতিরিক্ত ২০০ মিলিয়ন ডলার দিয়েছে। বাংলাদেশের মানুষের জীবনযাত্রার উন্নতির লক্ষ্যে খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনের প্রচার, পরিবেশ রক্ষা, এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রেখেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102