ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরইয়ের লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতন!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে রবিবার (৭ মার্চ) বরই খাওয়ানোর প্রলোভন দিয়ে ৩ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির মা বলেন, ‘উপজেলার পাথরডুবি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের আব্দুল গফুরের পুত্র রমজান আলী (১৫) শিশুটিকে নানার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে আমার কাছে থেকে নিয়ে যায়। পরে বরই খাওয়ানোর প্রলোভন দিয়ে একটি শুকনো পুকুরের পাশে হাগড়া নামক জঙ্গলের নির্জন স্থানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করে। আমরা নানার বাড়িতে খুঁজে না পেয়ে বিষয়টি রমজানের পিতা গফুরকে জানাই। কিছুক্ষন পর কিশোর রমজান শিশুটিকে কৌশলে নদীতে গোসল করিয়ে আলামত নষ্টের চেষ্টা করে নানার বাড়িতে পৌছে দেয়।’

শিশুটি নানার বাড়িতে এসে কান্নাকাটি শুরু করলে তার মা সেখানে আসা মাত্রই বাড়ির সবাইকে ঘটনা জানিয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে রমজান পালিয়ে যায়।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্হ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:এএসএম সায়েম বলেন, ‘শিশুটিকে রবিবার রাত সাড়ে এগারোটার দিকে হাসপাতালে ভর্তি করালে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে আজ সকালে তাকে উন্নত চিকিৎসার জন‍্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ওসি মুহাঃ আতিয়ার রহমান জানান, ‘দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার জন‍্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102