ads
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরখাস্তের পর যে প্রতিক্রিয়া জানালেন সেই ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭ বার পঠিত

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে স্বাক্ষর না করায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সলিসিটর রুনা নাহিদ আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘রাষ্ট্রপতির আদেশক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

এমন সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, আমি কিছুক্ষণ আগে অবগত হয়েছি। তবে একটা বিষয় বলে রাখা ভালো। পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি যে, অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত কোনো ব্যক্তি মিডিয়ায় বক্তব্য দেওয়ার আগে অফিস থেকে অনুমতি নিতে হবে। এটা আমি আগে জানতাম না। যেহেতু আমি মিডিয়ার মাধ্যমে জেনেছি, সে জন্য আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।

স্বাক্ষর না করা সিদ্ধান্তের পর আপনি ব্যক্তিগতভাবে কোনো চাপ অনুভব করেছিলেন কিনা? এমন প্রশ্নোত্তরে তিনি বলেন, এটি আমার ব্যক্তিগত বিষয়ে যেহেতু প্রশ্ন করেছেন, সেহেতু বলব— সরকারের পক্ষ থেকে আমি কোনো চাপ অনুভব করিনি। এমনকি পরিবারের ভেতরেও কোনো চাপ ছিল না। সবাই স্বাভাবিক কার্যক্রম করেছে। এর বাইরে কোনো কথা বলতে চাই না।

এর আগে সোমবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া বলেন, ‘নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি করা হচ্ছে। উনার বিচার স্থগিতে ১৭৬ বিশ্বনেতার বিবৃতির সঙ্গে আমি একমত। আমি মনে করি তার সম্মানহানি এবং বিচারিক হয়রানি করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102