ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৫১২ পরিবারকে সহায়তা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ বার পঠিত

বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৫১২ অসহায় পরিবারকে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার জরুরি সাড়াদান ও পুনর্বাসন সহায়তা প্রকল্পের আওতায় গৃহ-পুননির্মাণ, পানির ট্যাংক, স্বাস্থ্যসম্মত শৌচাগার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তালতলী কারিতাস কার্যালয়ে এ সহায়তা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিয়া মুন্সী, নিশাবাড়িয়া ইউপি চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু, ইউপি সদস্য নজরুল ইসলাম খান লিটু, মাঠ কর্মকর্তা আছিয়া খাতুন প্রমুখ।

উপজেলার বড়বগী ও নিশানবাড়িয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৫১২ অসহায় পরিবারকে এ সহায়তা দেওয়া হয়। এর মধ্যে ২০০টি পরিবারকে পানির ট্যাংক, ১২৫টি পরিবারকে স্বাস্থ্যসম্মত শৌচাগার, ৮৭টি পরিবারকে গৃহ-পুননির্মাণ ও ১০০টি পরিবারকে নগদ আর্থিক সহায়তা দেন।

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত উপকারভোগী রাহিমা বেগম বলেন, আমাদের সহায়তা করার ফলে আমার ভীষণভাবে উপকৃত হয়েছি। এতে আমাদের জীবন-মানের উন্নয়ন হবে।

উপকারভোগী রঞ্জনা শীল বলেন, আর্থিক ও অন্যান্য সহায়তা দেওয়ার ফলে আমাদের পরিবারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকট দূর হবে এবং উক্ত সামগ্রী ব্যবহারের ফলে আমাদের পরিবারের শিশুসহ অন্য সবার স্বাস্থ্য সচেতনতা বাড়বে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102