ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরগুনার পাথরঘাটায় খেলতে গিয়ে প্রাণ গেল এক শিশুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ২৬ বার পঠিত

বরগুনার পাথরঘাটায় বাড়ির সামনে সুইজ ঘাটের কাছে খেলতে গিয়ে প্রাণ গেল এক শিশুর। নিহত শিশুর নাম আরিফা। নিখোঁজের ৭ ঘণ্টা পর শিশুটির লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। শিশু আরিফা বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ কাঠালতলী গ্রামের আরিফ হোসেন আড়াই বছরের কন্যা। গতকাল শুক্রবার (২৮ মে) সকাল ১০টার দিকে আরিফা পানিতে পরে যাবার পর স্রোতে ভাসিয়ে নিয়ে যায় তাকে। বিকেল ৫টার দিকে ওই সুইজ ঘাট থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে জাল পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

আরিফার দাদা মোজাম্মেল হাওলাদার জানান, আরিফার মায়ের কাছ থেকে সকালের ভাত খেয়ে খেলতে যায়। তখন বাড়ি সংলগ্ন খাল দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এসময় সেখান থেকে পানিতে পরে নিখোঁজ হয় সে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানির তীব্র স্রোতে আরিফাকে ভাসিয়ে নিয়ে যায়। নিখোঁজের হওয়ার স্থান থেকে প্রায় ৫ কিলোমিটার দূর থেকে জালে পেঁচানো অবস্থায় জসিম উদ্দিন নামে এক জেলে তাকে উদ্ধার করে। আরিফা পানিতে নিখোঁজ হওয়ার খবর পেয়ে পাথরঘাটা স্টেশন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বরিশাল থেকে ডুবুরি দলকে খবর দেয়। বিকেল পাঁচটার দিকে ডুবুরিরা তল্লাশি শুরু করার কিছুক্ষণ পরে আরিফার মরদেহ উদ্ধার করার সংবাদ আসে।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের কর্মী রুম্মান হোসেন বলেন, ঘটনার পর থেকে আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু স্থানীয়দের জালে আটকা পড়ে শিশুটির লাশ উদ্ধার হয়।
এ ব্যাপারে কাঠালতলী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, পাথরঘাটা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের ডুবুরি না থাকায় উদ্ধারকাজ নামতে পারেনি। পরবর্তীতে বরিশাল থেকে ফায়ার সার্ভিস এসে কাজে যোগ দিলেও তাদের চেষ্টা তেমনটা আগায়নি। পরবর্তীতে নিখোঁজের ৭ ঘন্টা পর স্থানীয়রা বিকেল পাঁচটার দিকে শিশু আরিফার লাশ উদ্ধার করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102