ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরগুনার পাথরঘাটায় থেমে থাকা পিকআপে মোটরসাইকেলের ধাক্কা, তিন বন্ধু নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭ বার পঠিত

বরগুনার পাথরঘাটা উপজেলায় সড়কের পাশে থেমে থাকা পিকআপভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার কাকচিড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বাবুল হাওলাদারের ছেলে রাকিব (২২), একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নাসিরের ছেলে তানভীর (১৭) ও একই এলাকার শাকিব (২২)। এদের মধ্যে শাকিব ও তানভীর সম্পর্কে খালাতো ভাই। তাদের সবার বাড়ি কাকচিড়া ইউনিয়নে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া-কাকচিড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজার থেকে কাকচিড়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মুরগির খাবার বহন করা একটি পিকআপের পেছনে ধাক্কা লেগে সড়কে পাশে ছিটকে পড়ে যান আরোহী তিন বন্ধু। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান ও কাকচিড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন পল্টু জানান, স্থানীয় লেমুয়া বাজারে খেলা দেখে তিনজন একটি মোটরসাইকেলে কাকচিড়া বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সংগ্রাম অফিসের সামনে সড়কে থামানো একটি পিকআপের ধাক্কা লেগে তারা গুরুত্বর আহত হন। পরে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102