ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরগুনায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩৩ বার পঠিত

বরগুনার তালতলীতে মামাকে কুপিয়ে চাচার বাড়ি লুকাতে এসে রেইনট্রি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মো. মাহফুজ (১৮) নামে এক কিশোর।

রোববার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে।

মো. মাহফুজ তালতলী উপজেলার বড় লবণগোলা এলাকার নিজাম হাওলাদারের ছেলে।

বুড়িরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ফারুক হোসেন জানিয়েছেন, মামির বোনকে বিয়ে করতে না পেরে গত ২৬ অক্টোবর সন্ধ্যায় মাহফুজ তার আপন মামা ফজলু প্যাদাকে কুপিয়ে আহত করেন।

এরপর আত্মগোপনে থাকার জন্য গত ৪-৫ দিন আগে তার বাবার মামাতো ভাইয়ের বাড়িতে যায়। মামাকে কোপানোর মামলায় ফেঁসে যাওয়ার ভয়ে তার বাবার আরেক মামাতো ভাই মো. কাওসার হাওলাদারের বাড়ির দক্ষিণ পাশে রেইনট্রি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মাহফুজ।

এ ব্যাপারে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে। সোমবার ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102