ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরগুনায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১
  • ২৭ বার পঠিত

বরগুনার পাথরঘাটায় গলায় ফাঁস দিয়ে বেলায়েত হোসেন (৭১) নামে এক বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, গতকাল শুক্রবার (১১ জুন) দিবাগত রাতের কোন এক সময় তিনি আত্নহত্যা করেছেন। মৃত বেলায়েত হোসেন উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লেমুয়া এলাকার মৃত আব্দুর রহিম হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বেলায়েত হোসেনের পুত্রবধূ ঘুম থেকে উঠে বাড়ির সামনে গেলে তার শ্বশুরকে বাড়ির সামনের রাস্তার পাশে গাব গাছের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার করে প্রতিবেশীদের জড়ো করে। পাথরঘাটা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। বেলায়েত হোসেন দীর্ঘদিন মানসিক রোগাক্রান্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102