ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরগুনায় নিষিদ্ধ টমটম চাপায় বৃদ্ধের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৩০ বার পঠিত

বরগুনার জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান গেটের সামনে শ্যালো মেশিনের তৈরি তিন চাকার বাহনের (টমটম) চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুন) সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আফজাল মোল্লা (৬৫)। তিনি পাথরঘাটা পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা।

নিহত আফজালের ভাগ্নে দুলাল জানান, বরগুনা আদালতে জমিজমা সংক্রান্ত মামলার তারিখ ছিল। একারণে তার মামা পাথরঘাটা থেকে সাইকেলে করে বরগুনায় আসেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আসলে তাঁকে টমটম চাপা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হঠাৎই একটা টমটমের সঙ্গে ধাক্কা লেগে বৃদ্ধ আফজাল টমটমটির নিচে চাপা পড়েন। তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কয়েক ঘণ্টা পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, দায়ী টমটমচালক কবিরকে বরগুনা সদর থানায় কর্তব্যরত ডিউটি অফিসারের হাতে সোপর্দ করেন উদ্ধারকারী দুই সংবাদকর্মী।

অবৈধ টমটমটি বরগুনার টমটম মালিক সমিতির ২৮ নম্বর গাড়ি। ঘাতক টমটম ড্রাইভারের নাম কবির। তিনি বরগুনা সদর উপজেলার কুমরাখালি গ্রামের হারুন হাওলাদারের ছেলে।

এ বিষয়ে ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মিজানের কাছে সড়ক দুর্ঘটনা ও অবৈধ টমটম নিষিদ্ধ হওয়ার পরও কিভাবে চলছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এ বিষয়ে সজাগ রয়েছি, এমন অবৈধ গাড়ি শহরে প্রবেশ মাত্রই আমরা আটক করছি।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, ঘাতক টমটম ড্রাইভার দুই সংবাদকর্মীর সহযোগিতায় আটক করা হয়েছে। নিহত আফজালের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102