ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরগুনায় বাদশা হত্যা; উপজেলা আ’লীগ সভাপতিসহ ৬ জনকে গ্রেফতারে পরোয়ানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

বরগুনার যুবলীগ কর্মী শামীম ইমতিয়াজ ওরফে বাদশা হত্যা মামলায় বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বুড়িরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষস্ট্রেট আদালতের বিচারক ইয়াসির আরাফাত অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সিদ্দিকুর রহমান সদরের বুড়িরচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলিগের সভাপতি।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) গত ৭ জানুয়ারি আলোচিত এই হত্যা মামলার দীর্ঘ তদন্ত শেষে আদালতে এই অভিযোগপত্র জমা দেয়।
মামলার অন্য আসামিরা হলেন মহসিন সরদার, জাকারিয়া, আল-আমিন গাজী, রাকিব সরদার, সাবু সরদার, সাবু ফকির, মতলেব সরদার, আল-আমিন আকন, মাহবুব সরদার, নাসরিন বেগম, সেয়ারা বেগম, আল আমিন গাজী ও মাহতাব সরদার। নিহত বাদশা বুড়িরচর ইউনিয়নের সোহরাব মৃধার ছেলে। তিনি উপজেলা যুবলীগের সদস্য ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, বরগুনা আলোচিত যুবলীগ কর্মী বাদশা হত্যা মামলার পলাতক ৬ আসামি বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এছাড়া দুই আসামি স্থায়ী জামিনের জন্য আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
পুলিশ জানায়, ২০১৯ সালের ৮ জানুয়ারি রাত আটটার দিকে শামীম ইমতিয়াজ বাদশাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের কামড়াবাদ এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ৯ জানুয়ারি নিহত বাদশার বাবা সোহরাব মৃধা ১২ জনের নাম উল্লেখ করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত বাদশার বাবা মামলার বাদী সোহরাব মৃধা বলেন, আমার ছেলে হত্যার সঙ্গে জড়িতদের নামে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। দীর্ঘদিন ধরে আমি সন্তান হত্যার সুবিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরেছি। আসামিরা প্রভাবশালী হওয়ায় আমি হতাশ হয়ে পড়েছিলাম। এখন কিছুটা আশার আলো দেখছি। মনে হচ্ছে সন্তান হত্যার সুবিচার পাবো। তবে আসামিদের স্বজনরা আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102