ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরগুনায় সড়ক দুর্ঘটনায় এক যাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৮ বার পঠিত

বরগুনার বেতাগী উপজেলায় ট্রলির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত দুজন।

সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফরাজিবাড়ির মসজিদসংলগ্ন আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম গোলভানু (৫০)। তিনি বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর এলাকার মোকলেস তালুকদারের স্ত্রী। তিনি ব্র্যাককর্মী ছিলেন।

জানা যায়, গোলভানু মেয়ের শশুড়বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আহত হন দুজন। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ট্রলিচালক দুর্ঘটনার পরই পালিয়ে যায়।

বেতাগী থানার এসআই মাঈনুল হাসান জানান, ঘটনাস্থলে গিয়ে তাজ পরিবহন নামে একটি ট্রলি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। মরদেহ ধানায় পাঠানো হয়েছে।

বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

তবে নিহত বৃদ্ধার পরিবার কোনো ধরনের মামলা করতে রাজি হচ্ছে না।তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102