ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ২৬ বার পঠিত

বরগুনার বামনা-পাথরঘাটা মহাসড়কে ব্যাটারি চালিত ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে ৪ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটি উপজেলার সোনাখালী গ্রামের মো. হাসিব ভুইয়ার ছেলে। আহতরা হলেন, নিহতের মা ফারজানা বেগম(২৮), ডৌয়াতলা গ্রামের মো. রিপনের মেয়ে জান্নাতি(১০) ও একই গ্রামের মো. সিরাজ এর মেয়ে মোসাঃ সুমা(১৩)।

শুক্রবার বেলা ১১টায় বামনা-পাথরঘাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতদের পরিবার সূত্রে জানাগেছে, সোনাখালী গ্রামের হাসিব মুন্সির মেয়ে জান্নাত তার মা স্বজনদের সাথে একটি ব্যাটারি চালিত ভ্যানে রুহিতা গ্রামের মামা বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। বাড়ির কাছেই বামনা-পাথরঘাটা মহাসড়কের আলম দরবেশের বাড়ির সামনে ভ্যানটি পৌছালে সামনে থেকে একটি ইজিবাইক এসে ধাক্কা দিলে শিশুটি ও তার মা পিছন থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় এবং মা ফরজানা বেগম গুরুতর আহত হয়। পরে দুজনকেই বামনা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ডা. মো. শাকিল আল মামুন শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন এবং তার মাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজে পাঠায়।
দুর্ঘটনায় জান্নাতি (১০) নামের অপর এক শিশুর ডান পা সম্পূর্ণ ভেঙ্গে যায়। এ ঘটনায় তার সাথে থাকা খালাতো বোন সুমা আক্তার আহত হন। গুরুতর আহত ফারজানা ও শিশু জান্নাতিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102