ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরগুনা থেকে ফেরত এলো দুই হাজার ডোজ করোনা টিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

বরগুনার দুটি উপজেলায় থেকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে করোনার টিকা। সিভিল সার্জনের দাবি, ব্যবহার না হবার আশঙ্কায়, পাঠানো হয়েছে দুই হাজার ডোজ। স্বাস্থ্য অধিদপ্তরও বলছে, উপজেলা পর্যায়ে টিকা নিতে আসছেন না অনেকে।

গেল ২৯ জানুয়ারি ২৪ হাজার ডোজ করোনার টিকা আসে, বরগুনার সিভিল সার্জন কার্যালয়ে। জনসংখ্যার অনুপাতে তা ভাগ করে দেয়া হয়, প্রতিটি উপজেলায়।

এরমধ্যে আমতলী ও তালতলী উপজেলায় পাঠানো হয়, ৭ হাজার ২৮০ ডোজ। ৭ মার্চ পর্যন্ত…দুই উপজেলার প্রথম ডোজ টিকা নিয়েছেন, ৪ হাজার ১১১ জন। আর পুরো জেলায় ২৭ হাজার মানুষ নিবন্ধন করলেও টিকা নিয়েছেন ১৭ হাজার।

তবে ১৬ এপ্রিল পর্যন্ত মেয়াদ থাকলেও, দুই উপজেলায় বিতরণ করা দুই হাজার ডোজ ফেরত পাঠানো হয় ৭ মার্চ। সিভিল সার্জনের দাবি, ব্যবহার না হওয়ার আশঙ্কায় ঢাকায় পাঠানো হয়েছে ভ্যাকসিন।

অন্যান্য জেলাতেও করোনার টিকা নিতে মানুষের আগ্রহ কম। স্বাস্থ্য অধিদপ্তরও বলছে, উপজেলা পর্যায়ে টিকা নিতে অনেকেই আসছেন না।

বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেবার বিষয়ে মানুষের মধ্যে আস্থা তৈরিতে প্রচারণা আরও বাড়াতে হবে। আগামী ৭ এপ্রিল থেকে সারা দেশে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেবার পরিকল্পনা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102