ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরগুনা প্রেস ক্লাব; সভাপতি বাদশা, সম্পাদক সোহেল হাফিজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

বরগুনা প্রেস ক্লাব নির্বাচনে দৈনিক ইত্তেফাকের বরগুনা প্রতিনিধি (উত্তর) মো. জহিরুল হাসান বাদশা সভাপতি এবং এনটিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক কালের কণ্ঠ বরগুনা প্রতিনিধি অ্যাডভোকেট সোহেল হাফিজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (১৯ ডিসেম্বর) সকালে বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাসের সভাপতিত্বে প্রেস ক্লাব মিলনায়তনে ২০২০ সালের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সম্পাদকীয় রিপোর্ট উপস্থাপন করেন বরগুনা প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক সমকালের বরগুনা জেলা প্রতিনিধি আবু জাফর মো. সালেহ। সভা শেষে ২০২১ সালের নির্বাচনের ভোটগ্রহণ হয়।

নির্বাচনে মোহনা টেলিভিশন ও দৈনিক আলোকিত বাংলাদেশের বরগুনা প্রতিনিধি মো. জাফর হোসেন জ্যেষ্ঠ সহসভাপতি, চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক সমকালের বরগুনা প্রতিনিধি আবু জাফর মো. সালেহ সহসভাপতি, মাছরাঙা টেলিভিশন ও দৈনিক সময়ের আলোর বরগুনা প্রতিনিধি মুশফিক আরিফ যুগ্ম সম্পাদক, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. মিজানুর রহমান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এম জসিম উদ্দীন তথ্য ও গবেষণা সম্পাদক এবং রেজাউল ইসলাম টিটু দপ্তর ও পাঠাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত এই কমিটি ২০২১ সালের জন্য বরগুনা প্রেস ক্লাবের দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ। কমিশনের অপর দুই সদস্য ছিলেন বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি চ্যানেল আই ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বরগুনা প্রতিনিধি হাসানুর রহমান ঝন্টু ও সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের পাতার বরগুনা প্রতিনিধি স্বপন দাস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102