নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত সাত শিশুসহ ৮ জন নিখোঁজ রয়েছে।
নিখোঁজদের উদ্ধারে আজও অভিযান চালাবে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। নিখোঁজদের দ্রুত ফিরে পাওয়ার অপেক্ষায় শোকে ভেঙে পড়া স্বজনরা এখনও ঘাটে অপেক্ষা করছেন। ট্রলারডুবির ঘটনায় এখনও যাদের খোঁজ পাওয়া যায়নি তারা হলেন- জাকিয়া বেগম, মোহাম্মদ হাসান, নারগিস, হালিমা, লামিয়া, নিহা, আমির হোসেন ও আলিফ।
মঙ্গলবার ট্রলারডুবির ঘটনায় লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ট্যাংকির ঘাট এলাকা থেকে নববধূ, তিন নারী ও তিন শিশুসহ সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে প্রশাসনের পাশাপাশি স্থানীয় লোকজনও উদ্ধার কাজে সহযোগিতা করছেন।