ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব‌রিশালের গৌরনদীতে বিয়ের দিন বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৪৬ বার পঠিত

ব‌রিশালের গৌরনদীতে নিজের বিয়ের আলোকসজ্জার বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে স্বপন দে (৩০) নামের এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনার খবর পেয়ে মেয়ের বাবা অজ্ঞান হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পশ্চিম বার্থী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য স্বপন দে বার্থী গ্রামের দ্বীপক দের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, শুক্রবার রাতে সেনা সদস্য স্বপন দের নববধূকে আনতে যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী সব প্রস্ততি সম্পন্ন করা হয়। সন্ধ্যার পর স্বপন দে নিজে বাড়ির সামনে গেটে আলোকসজ্জার লাইন দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে ঢলে পড়েন। উপস্থিত বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত‍ ঘোষণা করেন।

নিহতের ভাই বরুন চন্দ্র জানান, স্বপন দে বিয়ে উপলক্ষে ১০ দিনের ছুটি নিয়ে সোমবার (১০ জুলাই) কর্মস্থল যশোর সেনানিবাস থেকে বাড়িতে আসেন। শক্রবার উপজেলার বিল্বগ্রামে বরযাত্রীসহ মেয়ের বাড়িতে যাওয়ার জন‍্য প্রস্ততি চলছিল। সে মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে।

ওসি আফজাল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102