ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালের দুই হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৫ বার পঠিত

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১১ জন রোগীর মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন আছেন ২৮০ জন রোগী।

অপরদিকে করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে। এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৪৫ জন রোগী।

শের-ই বাংলা মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গতকাল শনিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২৭৭ জন রোগী। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩৩ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১১ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ২ জনের করোনা ছিলেন পজিটিভ। আজ রবিবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২৮০ জন রোগী। যার মধ্যে করোনা আক্রান্ত ৯২ জন। অন্যদের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিগত ২৪ ঘণ্টায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে। ২ জনের করোনা ছিলো পজিটিভ। আজ রবিবার সকাল ১০টা পর্যন্ত জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৪৫ জন রোগী। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার গত প্রায় দেড় মাস পর অনেকাংশ কমেছে। গত শনিবার রাতের সব শেষ রিপোর্টে ২১৫ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ছিলো ২৯.৩০ ভাগ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102