ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালের বেদে পল্লীতে সংঘর্ষে আহত ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলায় বেদে পল্লীতে দুই গ্রুপের মধ্য‌ে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে। এতে ৫টি বসতঘর ভাঙচুর ও পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ও আজ শুক্রবার (৩০ এপ্রিল) উপজেলার টরকীচর বেদে পল্লীতে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেদে পল্লীর নাসির সরদার ও স্বপন তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে বৃহস্পতিবার বিকালে দুই গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে ২ নারীসহ ৩ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়। কিন্তু পরদিন আজ শুক্রবার সকালে তুচ্ছ ঘটনার জের ধরে পুলিশের উপস্থিতিতেই আবারো সংঘর্ষ ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে ২ জন আহত হয়েছে।

বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। উভয় গ্রুপের আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102