ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালের স্কুলছাত্রকে কুপিয়ে জখম, আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকায় এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার সুন্দরদী এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রাসিক হাওলাদার তার এক মেয়ে সহপাঠীকে নিয়ে গত বৃহস্পতিবার সকালে সুন্দরদী এলাকায় তার নানা বাড়ি বেড়াতে যায়। মেয়ে সহপাঠীকে সঙ্গে নিয়ে বেড়াতে যাওয়ার ঘটনায় পাশের বাসার রফিক সরদার তার সাথে বাদানুবাদের একপর্যায়ে অন্যান্য সহযোগীদের নিয়ে রাসিককে কুপিয়ে জখম করে। এতে তার বাম হাতের রগ, হাড় ও চারটি আঙুলের আশিংক কেটে যায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতাল এবং পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ওই ছাত্রের মামা আকবর হাওলাদার বাদী হয়ে তিন জনের নাম উল্লেখসহ চারজনকে আসামি করে শুক্রবার সকালে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামির মা রানু বেগম ও শাখাওয়াত হোসেন কামরুল নামে দুইজনকে আটক করে।
গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, শুক্রবার দুপুরে আটককৃতদের বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102