ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে অবৈধভাবে চরের মাটি কাটার দায়ে ৩ জনের দণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের চরপাওয়ার এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু আটক করা হয়। শুক্রবার বিকেলে এই অভিযান পরিচালিত হয়েছে।

জানা যায়, বরিশালের বিভিন্ন চর থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়ার খবরে শুক্রবার বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

এসময় অবৈধভাবে চরের মাটি কাটার অভিযোগে মেহেন্দিগঞ্জের জাংগালিয়ার খালেদ হাওলাদারকে তিন মাস, মানিকগঞ্জের ঘিওর এলাকার বায়োজিদ হাসানকে এক মাস ও জামালপুরের সরিষাবাড়ি এলাকার শিমুল মিয়াকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। জব্দ করা হয় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন।
বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102