ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে আগাম ঈদ উদযাপন করছে পাঁচ হাজার পরিবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ২৯ বার পঠিত

পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখার ওপর নির্ভর করে বরিশাল মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলায় প্রায় পাঁচ হাজার পরিবার আজ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে। আর বিভাগে এর সংখ্যা ২০ হাজারেরও বেশি।

তাই শনিবার (৯ জুলাই) সকল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরপর নিয়ম মেনে শুরু হয় পশু কোরবানি।

বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী হাজী বাড়ি শাহসুফি জাহাগীরিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন জানান, ২৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাগরদী, তাজকাঠীসহ আশপাশের প্রায় ৫০০ পরিবার আজ ঈদ পালন করছে।

তিনি বলেন, হাজিবাড়ির জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা দেলোয়ার হোসেন।

আমীর হোসেন বলেন, আজ তাদের ওয়ার্ডের যেসব পরিবার ঈদ পালন করবে তারা চট্টগ্রামের চন্দনাইশের জাহগিরিয়া শাহসুফী মমতাজিয়া দরবার শরীফের অনুসারী।

তাজকাঠী হাজী বাড়ী শাহসুফি জাহাগীরিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান মিঠু জানান, বরিশাল নগরের ৭টি মসজিদ, বাবুগঞ্জের রাকুদিয়া, নলছিটির দপদপিয়া, পটুয়াখালীর বাউফল, বগা ও রাঙ্গাবালী এবং বরগুনার ডাবুয়াসহ বিভাগের কমপক্ষে ৭৩টি মসজিদে শনিবার ঈদুল আজহার জামাতের আয়োজন করা হয়েছে।

ঈদ জামাত শেষে তারা মহান সৃষ্টিকর্তার নামে পশু কোরবানিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করছেন। এভাবে বিভাগের অন্তত ২০ হাজার পরিবারের ১ লাখ মানুষ শনিবার আগাম ঈদ উদযাপন করবেন বলেও তিনি জানান।

বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরীবাড়ি শাহসুফী মমতাজিয়া জামে মসজিদের সভাপতি মমিন উদ্দিন কালু জানান, তারা আজ সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করেন। চৌধুরীবাড়ি শাহসুফী মমতাজিয়া জামে মসজিদে ঈদের নামাজে ইমামতি করেন মাওলানা আবু জাফর।

জেলার বাবুগঞ্জ উপজেলায় চন্দনাইশ দরবার শরীফের উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী রয়েছে বলে জানিয়েছেন উপজেলার খানপুরা গ্রামের আব্দুর রশীদ শিকদার স্মৃতি জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

তিনি জানান, বাবুগঞ্জের খানপুরা, কেদারপুর, মাধবপাশাসহ ৫-৬টি গ্রামের এক হাজারের বেশি পরিবারে শনিবার ঈদ উদযাপিত হচ্ছে।

চট্টগ্রামের চন্দনাইশের জাহগিরিয়া শাহসুফী মমতাজিয়া দরবার শরীফের অনুসারী মমিন উদ্দিন কালু, আমীর হোসেন ও নজরুল ইসলাম বলেন, জেলার মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং, লাহারহাট গ্রামের চন্দনাইশ দরবারের প্রায় দুই হাজার অনুসারী রয়েছেন। তারাও আজ ঈদুল আজহা উদযাপন করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102