ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত

টানা ৫ দিন পর গেল ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে। আর এ সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ১৬০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ২৪৮। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ২৯৪ জন।

এছাড়া একই সময়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭ জনের এবং বিভাগের মধ্যে বরিশাল ও ঝালকাঠি জেলায় দুজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩১৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৮ হাজার ২৯৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ১৩৬ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ৮৫ জন নিয়ে মোট ৮ হাজার ৭৪ জন, পটুয়াখালী জেলায় নতুন ১০ জন নিয়ে মোট ২৫১৩ জন, ভোলা জেলায় নতুন চারজনসহ মোট ২০৭২ জন, পিরোজপুর জেলায় নতুন ৩ জন নিয়ে মোট ২৩৩৪ জন, বরগুনা জেলায় নতুন ৫ জন নিয়ে মোট আক্রান্ত ১৪৭০ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৫৩ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩১ জন।

এদিকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২০৮ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৪৬ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৫৪৬ জনের মধ্যে ৫০ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় (শনিবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩৯ জন ও করোনা ওয়ার্ডে একজন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি সাতজন মৃত্যুবরণ করেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১৮২ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ এবং ১৪৮ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯০ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৫৪ দশমিক ৭৩ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102