ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে ‘গরুর মাংস কই’ বলে বর পক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে কনে পক্ষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৪৮ বার পঠিত

বরিশালে বৌভাতের অনুষ্ঠানে মাংস কম দেয়াকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের সংঘর্ষে বরের চাচা নিহত হয়েছেন। এ ঘটনায় নববধূসহ ২০ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বাবুগঞ্জ উপজেলার চাদপাশা ইউনিয়নের রফিয়াদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আজহার মীর (৬৫)। সম্পর্কে তিনি বর সজিব মীরের চাচা।

জানা গেছে, দুই দিন আগে দক্ষিণ রফিয়াদি গ্রামের মোতাহার মীরের ছেলে সজীব মীরের সঙ্গে বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আবুল কালামের মেয়ে রুনা বেগমের বিয়ে হয়।

মঙ্গলবার দুপুরে বরের বাড়িতে বৌভাতের অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে যোগ দিতে কনে পক্ষের প্রায় অর্ধশত আত্মীয়-স্বজন বরের বাড়িতে যান। তবে খাবার সময় মাংস কম দেয়াকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ শুরু হয়।

স্থানীয়রা জানান, সব কিছুই ঠিক ঠাক চলছিল কিন্তু খাবারের সময় গরুর মাংস কম পাওয়ায় কনে পক্ষের আত্মীয়-স্বজনরা চিৎকার চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে বর পক্ষের সঙ্গে ‘গরুর মাংস কই’ বলে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। সংঘর্ষের এক পর্যায়ে লাঠির আঘাতে বরের চাচা আজহার মীর ঘটনাস্থলেই নিহত হন।

বরিশাল মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি জাহিদ বিন আলম জানিয়েছেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নববধূসহ ২০ জনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102