ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে ছাত্র ফেডারেশনের ৯ দফা দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৪৪ বার পঠিত

শিক্ষার্থীদের বেতন ও ভর্তি ফি অর্ধেক করা এবং দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বরিশালে ছাত্র ফেডারেশনের প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ উপলক্ষ্যে এক সমাবেশ এবং র‌্যালি অনুষ্ঠিত হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন অতিথিরা।

জেলা ছাত্র ফেডারেশনের আহবায়ক নবীন আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র ফেডারেশনের সভাপতি মো. গোলাম মোস্তফা।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আল-আমিন শেখ, বরিশাল মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি ইসরাত জাহান সুরাইয়া, ছাত্র নেতা জামিল আহমেদ, হাসিব আহমেদ, আরিফুর রহমান মিরাজ, মো. জাবেদ, রাইসুল ইসলাম সাকিব ও সাকিবুল ইসলাম সাকিব।
সমাবেশ শেষে অশি্বনী কুমার হলের সামনে থেকে ছাত্রফেডারেশনে নেতাকর্মীরা তাদের বিভিন্ন দাবী সংবলিত প্লাকার্ড ও ব্যানার নিয়ে একটি র‌্যালি বের করেন। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102