ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে টেঁটা দিয়ে কুপিয়ে তিনজনকে জখম

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৫৭ বার পঠিত

বরিশালের গৌরনদী উপজেলায় ঘেরে জোরপূর্বক মাছ ধরায় বাধা দেওয়ায় টেঁটা দিয়ে কুপিয়ে তিনজনকে গুরুতর জখম করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে শয্যাশায়ী আহত খোকন হাওলাদারের ছোট ভাই জহিরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমাদের মাছের ঘের থেকে বিকেলে একই গ্রামের সাহেব আলী মৃধার ছেলে মিলন মৃধা, কুদ্দুস মৃধার ছেলে পারভেজ ও আশিক মৃধা জোরপূর্বক মাছ ধরে নিয়ে যাচ্ছিলেন। এ সময় আমার বড় ভাই খোকন হাওলাদার, রতন হাওলাদার ও আমার শ্যালক রিয়াজ হোসেন তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই তিনজনকেই হাতুড়ি দিয়ে পিটিয়ে ও টেঁটা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন অভিযুক্তরা। এ ঘটনায় রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102