ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত

বরিশালের হিজলায় এক নাবালিকা কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের দণ্ডাদেশ দেয়া হয়েছে।

সোমবার (২৮ জুন) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। রায়ে জরিমানার টাকা আদায় পূর্বক নির্যাতিতাকে দেয়ার জন্য রাষ্ট্রকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত বরুন চন্দ্র মাঝি হিজলা উপজেলার বাহেরচর এলাকার ননী মাঝির ছেলে।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর বিকেলে আসামি বরুন ওই কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি বরুনকে জানালে সে এ ঘটনার দায় নিতে অস্বীকার করে। এ ঘটনায় ২০১০ সালের ২ জুন হিজলা থানায় মামলা দায়ের করেন ওই কিশোরীর বাবা। হিজলা থানার থানার উপ-পরিদর্শক মহসিন উদ্দিন ২০১০ সালের ১৯ আগস্ট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ট্রাইব্যুনালে ৭ জন সাক্ষী প্রদান শেষে ওই রায় ঘোষনা করেন বিচারক।
রায়ের সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা এবং গ্রেফতারী পরোয়ানা জারির নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102