ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৪ বার পঠিত

বরিশালের মুলাদী ও হিজলা উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মৃতরা হলো- মুলাদী উপজেলার চরডিক্রী এলাকার আবুল কাসেম সরদারের ৪ বছরের ছেলে মো. হোসাইন ও হিজলা উপজেলার চরপত্তনীভাঙ্গা এলাকার সোহেল মাতুব্বরের ২ বছরের মেয়ে আছিয়া।

মৃতের স্বজনদের সূত্রে জানা গেছে, শনিবার (২৮ আগস্ট) বিকেলে হোসাইন বাড়ির পাশেই খেলা করছিল। পরে তার সন্ধান না পেয়ে স্বজনরা খুঁজতে থাকেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে ডোবায় তাকে ভাসতে দেখে পরিবারের লোকজন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল হাসান টিপু জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই হোসাইনের মৃত্যু হয়।

অপরদিকে, পরিবারের সবার অগোচরে আছিয়া ঘর থেকে বাইরে বের হয়ে যায়। তার সন্ধান না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ডোবা থেকে তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসক মো. নাজমুল সাকিব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102