ads
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে পুলিশের বাঁধা উপেক্ষা করে হেফাজতের মিছিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৪৮ বার পঠিত

নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ও ঢাকায় হেফাজত মিছিলে হামলার প্রতিবাদে বরিশালে পুলিশের বাঁধা উপেক্ষা করে শনিবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজত ইসলামী। বাদ আছর নগরীর বাজার রোড হজরত খাজা মঈন উদ্দিন চিসতি (রঃ) মাদ্রাসা থেকে হেফাজত ইসলামী মহানগর শাখা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি স্ব-রোড হয়ে সদর রেডে টাউন হলের দিকে যাবার মুখে নাজির পুল এলাকায় পুলিশ বাঁধা প্রদান করে। পুলিশ সেখান থেকে মিছিলকারীদের ফিরে যাবার অনুরোধ সহ সামনে এগুতে বাঁধা প্রদান করে। কিন্তু মিছিলকারীরা সব বাঁধা উপেক্ষা করে শ্লোগান দিয়ে সামনে এগিয়ে যায়।

মিছিলকারীরা সদর রোডে টাউন হলের সামনে পৌঁছে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচী সমাপ্ত করে। এর আগে নগরীর বগুড়া রোডে চৈতন্য স্কুল এলাকায় হেফাজত ইসলামী জেলা শাখা মিছিল বের করলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়।

অপরদিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যুবদল দুপুরের পরে নগরীর হাসপাতাল রোড এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌছার আগেই মিছিল সমাপ্ত করে যুবদল কর্মীরা।

হেফাজত ইসলামী ও যুবদলের মিছিলকে কেন্দ্র করে শনিবার বরিশাল মহানগরীর নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102