ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় শারীরিক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় শারীরিক প্রতিবন্ধী এক কিশোরের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে ওই বসতঘর এবং ঘরের আসবাবপত্র পুড়ে যায়।

মঙ্গলবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মৃত প্রতিবন্ধী কিশোরের নাম মো. মাঈনুদ্দিন (১৫)। সে ওই বাড়ির বাসিন্দা আ ন ম মহিউদ্দিনের ছেলে।
চরমোনাই ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. হেলাল উদ্দিন জানান, ওই ঘরটি অনেক বড়। সেখানে ৪টি পরিবার বসবাস করে। প্রত্যেক পরিবারের আলাদা রান্নাঘর রয়েছে। মহিউদ্দিনের বাসার রান্নাঘরের গ্যাসের চুলা থেকে মঙ্গলবার ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ওই ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় অন্যান্যরা ঘর থেকে বেড়িয়ে যেতে পারলেও প্রতিবন্ধী ওই কিশোর বের হতে পারেনি। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভাতে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে হলেও তার আগেই ঘর ও ঘরের আসবাব পুড়ে যায়। দগ্ধ হয়ে মারা যায় ওই কিশোর।

বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. হাসান আলী জানান, সদর ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থল ২৪ কিলোমিটার দূরে। রাস্তাও ছিল সরু। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু শারীরিক প্রতিবন্ধী এক কিশোর আগুন লাগার সময় ঘর থেকে বের হতে না পাড়ায় পুড়ে সে মারা যায় বলে তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102