ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে মা-মেয়ের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

বরিশালের মেহেন্দিগঞ্জের বদরপুরে দুই বছরের শিশুকন্যা তাসরিন ও তার মা সালমা বেগম (২৫) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের বদরপুর এলাকার নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর পিতা ও সালমা বেগমের স্বামীর নাম আমজাদ হোসেন। তিনি পেশায় একজন দিনমজুর।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাগেছে, বুধবার (০২ ডিসেম্বর) রাতে স্বামী আমজাদ হোসেনের সাথে সালমা আক্তারের ঝগড়া হয়৷ এরপর সকালে সালমা আক্তারের মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় এবং শিশুর মরদেহ পাশে পরে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়া হয়।

স্থানীয়দের ধারনা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে মা সালমা বেগম নিজে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ নিশ্চিত করে এখনো বলছে না এটি হত্যা নাকি আত্মহত্যা।

মেহেন্দীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ আবিদুর রহমান জানান, বুধবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটতে পারে৷ বৃহস্পতিবার সকালে খবর পাওয়ার পর ঘটনাস্থল এসে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা না গেলেও হত্যার মূল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

মরদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102