ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা, প্রতিবাদে বাস বন্ধ করে শ্রমিকদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে ব্যবস্থা গ্রহণ করায় বরিশালে বিক্ষোভ করেছেন অভিযুক্ত শ্রমিকরা। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বাস টর্মিনালে এক বাসচালককে দুই হাজার টাকা জরিমানা করলে তাৎক্ষণিক অন্য শ্রমিকরা বাস বন্ধ করে দিয়ে রাস্তায় বিক্ষোভ করেন।

দুপুর ১২টার দিকে ঘটে এ ঘটনা। এ সময় অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ জানান, স্বাস্থ্যবিধি মানতে তারা নিয়মিতই প্রচারণা চালিয়ে আসছেন। আইন অমান্যকারীদের আইনের আওতায় আনছেন। এরই অংশ হিসেবে আজ সরজমিনে অনেক বাসেই যাত্রী পরিবহন, স্বাস্থ্যবিধি না মানাসহ সরকারের নির্দেশনা লঙ্ঘন করায় একজনকে জরিমানা করা হয়েছিল। এতে বিক্ষুব্ধ হন শ্রমিকরা।

আর পরিবহন শ্রমিক ও মালিক পক্ষের দাবি তারা সরকারের সব নির্দেশনা এখনও জানেন না। কেবল বাসের ক্ষেত্রেই সরকার কঠোর কিন্তু মাইক্রো, মাহেন্দ্র, অটোতে প্রশাসন নজর দেয় না। তবে বিক্ষুব্ধদের নিয়ে বৈঠক করেন প্রশাসন। এর আধাঘণ্টা পর পরিস্থিতি শান্ত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102