ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ৫জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলার হিজলায় ট্রলি ও ভ্যানের সংঘর্ষে ভ্যানচালক ইউনুস রাঢ়ি নিহত এবং ২ জন আহত হন।

অপরদিকে গত বুধবার রাতে বাকেরগঞ্জের কাঠেরঘর এলাকায় পিকাপ ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক মো. রানা নিহত হয়েছেন। দুর্ঘটনায় সিএনজি যাত্রী একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছেন।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউনতলা গ্রামের মোল্লা স্ব-মিল এলাকায় ট্রলি ও রড বোঝাই ভ্যানের সংঘর্ষে ৩ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহতাবস্থায় ভ্যান চালক ইউনুস রাঢ়িকে (৫০) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর দুইজন হলো সায়েম সরদার ও আলমগীর বেপারী। নিহত ইউনুস রাঢ়ি বরিশালের মুলাদী উপজেলার তেরচর গ্রামের কাসেম রাঢ়ির ছেলে। দুর্ঘটনার পর ট্রলি ও ভ্যান আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
অপরদিকে গত বুধবার রাত ১০টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া সংলগ্ন কাঠের পোল এলাকায় পিকাপ ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ৩ জন আহত হয়।

বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, পটুয়াখালী থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলো। কাঠেরঘর এলাকা অতিক্রমকালে বিপরীতমুখি একটি পিকাপের সাথে সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহত ৪ জনকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সিএনজি চালক মো. রানাকে মৃত ঘোষণা করে। আহত ৩ জনকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। নিহত রানা নগরীর বিএম কলেজ রোড এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর সিএনজি ও পিকাপ আটক করা হয়েছে বলে ওসি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102