ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে ১ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে ডিবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৩৮ বার পঠিত

বরিশাল নগরীতে গভীর রাতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

আটককৃতরা হলেন—গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাউরগাতি গ্ৰামের বাসিন্দা মো. পারভেজ গোমস্তা হৃদয় (২৫) ও উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্ৰামের কবিতা আক্তার ইয়াশা (২০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভি‌ত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে এক টায় বরিশাল নগরীর ১নং ওয়ার্ড বিসিকি রোডস্থ জয়নাল আবেদীন বাচ্চুর ভাড়াটিয়া কবিতা আক্তার ইয়াশার দোচালা টিনশেড ঘরের দরজার সামনে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল।

এ সময় গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাউরগাতি গ্ৰামের বাসিন্দা আব্দুল মজিদ গোমস্তার ছেলে মো. পারভেজ গোমস্তা হৃদয় ও উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্ৰামের মো. সুলতান হাওলাদারের মেয়ে কবিতা আক্তার ইয়াশাকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।

পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরেই এরা মাদক কারবারি করে আসছে। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে কোতয়ালি মডেল থানার হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল করিম জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102