ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশাল ক্লাবে চুরির ঘটনায় গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭ বার পঠিত

বরিশাল ক্লাবে চুরির ঘটনায় করা মামলায় মো. আরমান হাওলাদার (২৪) ও মো. মিঠু হাওলাদার (৩২) নামে দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক ও পোর্ট রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্ৰেফতাররা মো. আরমান হাওলাদার নগরীর কেডিসি এলাকার ও মো. মিঠু হাওলাদার ১০ নম্বর ওয়ার্ড কোর্ট কম্পাউন্ড এলাকার বাসিন্দা।

বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাহমুদুল হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতাররা ২৩ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে ‘বরিশাল ক্লাব’ এর ভেন্টিলেটর ভেঙে দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার মো. এহসানুল হকের মোবাইল ও কমিউনিটি হলের ধাতব পানির কল, ট্যাপ, জয়েন্ট পাইপসহ পানির লাইনের অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি ক্লাব কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান। এ ঘটনায় ক্লাব কর্তৃপক্ষ অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে মামলা করেন।

মামলার পর র‌্যাব-৮ এর একটি দল ৯ সেপ্টেম্বর সকালে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক ও পোর্ট রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন।

অধিনায়ক মাহমুদুল হাসান আরও বলেন, গ্ৰেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102