ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশাল বিভাগে নতুন করে শনাক্ত ৫০ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩৩ বার পঠিত

বরিশাল বিভাগে বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ১০৭ জন।

এই সময়ে চার জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে দুই জন করোনায় আক্রান্ত হয়ে, বাকি দুই জন উপসর্গ নিয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।

এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯২ জন বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৬ হাজার ১০৭ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৯১ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ১৩ জন নিয়ে মোট সাত হাজার ২৩১ জন, পটুয়াখালী জেলায় নতুন চার জন নিয়ে মোট দুই হাজার ৩৫৪ জন, ভোলা জেলায় নতুন কেউ শনাক্ত হননি। ফলে আজ পর্যন্ত মোট শনাক্ত ১৯৮৪ জন, পিরোজপুর জেলায় নতুন ১৭ জন নিয়ে মোট এক হাজার ৮০৭ জন, বরগুনা জেলায় নতুন তিন জন নিয়ে মোট শনাক্ত এক হাজার ৩১৬ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১৩ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪১৫ জন।

এছাড়া বিগত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বাকেরগঞ্জ উপজেলার ওবায়েদুল্লাহ (৫০) এবং উজিরপুর উপজেলার বয়সী আব্দুস সালাম (৬০) মৃত্যুবরণ করেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় (বুধবার) শেবাচিমের করোনা ইউনিটে মোট নয় জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি দুই জন মৃত্যুবরণ করেন। করোনা ওয়ার্ডে এখন ৬০ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ১৫ জনের করোনা পজেটিভ এবং ৪৫ জন আইসোলেশনে রয়েছে। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯০ জন করোনা পরিক্ষা করান। যার মধ্যে ১২ দশমিক ২৫ শতাংশ পজেটিভ শনাক্তের হার।

প্রসঙ্গত, বরিশাল বিভাগে সর্বপ্রথম ২০২০ সালের ৯ মার্চ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102