ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিস জনসনের বিশেষ দূতের পদত্যাগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

পদত্যাগের ঘোষণা দিয়েছেন উপসাগরীয় অঞ্চলে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিশেষ দূত লর্ড উডনি-লিস্টার। মাত্র দু মাস পূর্বেই তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছিল। ডাউনিং স্ট্রিট এক ঘোষণায় এ খবর নিশ্চিত করেছে।

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র ৭১ বছর বয়সী উডনি-লিস্টারের প্রশংসা করে বলেন, তিনি ছিলেন দেশের একজন অসামান্য সেবক। তিনি তার জীবনে দেশের জন্য যা করেছেন তার জন্য প্রধানমন্ত্রী তার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। বরিস জনসন যখন লন্ডনের মেয়র ছিলেন তখন তার চিফ অব স্টাফ ছিলেন লর্ড লিস্টার। ২০১৯ সালে জনসন যখন বৃটেনের প্রধানমন্ত্রী হন তখন লর্ড লিস্টারকে নিজের প্রধান স্ট্রাটেজি এডভাইজার বা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন।

সর্বশেষ উডনি-লিস্টারকে সৌদি আরবের একটি বিড নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বরিস জনসন।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসেল ইউনাইটেডকে কিনে নিতে চাচ্ছে সৌদি আরব। তবে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এতে বাঁধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)।

এরই প্রেক্ষিতে এ মাসের প্রথমে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার ঘনিষ্ট হিসেবে পরিচিত লর্ড উডনি-লিস্টারকে এমবিএসের অভিযোগ তদন্ত করে দেখার কথা বলেন। এর আগে ২০২০ সালে এমবিএস বরিস জনসনের কাছে একটি চিঠি লেখেন। এতে তিনি জনসনকে প্রিমিয়ার লিগের নেয়া ‘ভুল সিদ্ধান্ত’ বাতিল করে সৌদি আরবের ৪১৬ মিলিয়ন ডলারের বিডটিকে পুনরায় পর্যালোচনা করার কথা বলেন। নইলে সৌদি-বৃটেন সম্পর্কে প্রভাব পড়বে বলেও হুঁশিয়ারি দেন এমবিএস।

এরপর বরিস জনসন বিষয়টির তদন্তের দায়িত্ব দেন লর্ড লিস্টারের ওপর। লিস্টার কতোখানি এগিয়েছেন তা জানতে জনসনের মুখপাত্র ম্যাক্স ব্লেইন খোঁজ নিতে থাকেন। তবে ম্যাক্স দাবি করেন, সরকারের কোনো চাপ ছিল না লর্ড লিস্টারের ওপর। বরিস জনসন শুধু বিদেশি বিনিয়োগের বিষয়টি স¤পর্কে একটি পর্যায়ে পৌঁছাতে চেয়েছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102