ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বর্ণবাদ ও বিদেশিদের প্রতি ঘৃণা বেড়েছে সুইজারল্যান্ডে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৪৪ বার পঠিত
(প্রতীকী ছবি) সুইজারল্যান্ডের জুরিখে সন্তানকে সঙ্গে নিয়ে হেঁটে যাচ্ছেন এক অভিবাসী মা৷

২০২৪ সালে জোট নিরপেক্ষ ইউরোপীয় দেশ সুইজারল্যান্ডে তীব্রভাবে বেড়েছে বর্ণবাদী ও বিদেশিদের প্রতি ঘৃণামূলক আচরণ৷ এসব ঘটনায় বিশেষত মুসলিম ও আরব দেশ থেকে আসা অভিবাসীরাই বেশি আক্রান্ত হয়েছেন৷

সুইজারল্যান্ডের সরকারি প্রতিষ্ঠান বর্ণবাদ বিরোধী ফেডারেল কমিশন (ইকেআর) রোববার (২৭ এপ্রিল) এসব তথ্য জানিয়েছে৷

সুইস এনজিও হিউম্যানরাইটস-এর সঙ্গে একটি যৌথ বিবৃতিতে ইকেআর জানিয়েছে, গত বছর ঘৃণামূলক বক্তব্য, শারীরিক আক্রমণ, হুমকি এবং অন্যান্য বৈষম্যমূলক আচরণের এক হাজার ২১১টি ঘটনা সম্পর্কে তারা জানতে পেরেছে৷ জাতিগত ও ধর্মীয় পরিচয়ের মতো বিষয়গুলোকে সামনে রেখেই এসব ঘটনাগুলো ঘটেছে৷

পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বর্ণবাদী ও বিদেশিদের প্রতি ঘৃণামূলক ঘটনা অন্তত ৪০ শতাংশ বেড়েছে৷

গত কয়েক বছর ধরেই দেশটিতে এই ধরনের ঘটনা বেড়েই চলেছে৷ প্রাকৃতিক সৌন্দর্যের আধার এবং অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী দেশটির জনসংখ্যা ৯০ লাখ৷ এদের মধ্যে অভিবাসী বা অভিবাসন অতীত রয়েছে এমন মানুষের সংখ্যা মোট জনসংখ্যার অন্তত ৪০ ভাগ৷

ইকেআর জানিয়েছে, গত বছর দেশটিতে বর্ণবাদী ও ঘৃণামূলক আচরণের ঘটনা তীব্রভাবে বেড়ে যাওয়ার বিষয়টি অন্য যেকোনো সময়ের চেয়ে ‘বিশেষভাবে গুরুত্বপূর্ণ’৷

এমন পরিস্থিতি তৈরির পেছনে কয়েকটি কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে৷ এগুলোর মধ্যে রয়েছে, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বৃহত্তর মেরুকরণ৷

এক হাজার ২১১টি ঘটনার ৬৫ ভাগ ছিল বিদেশিদের প্রতি ঘৃণা এবং কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্যমূলক৷ ২০২৩ সালের তুলনায় যে ধরনের বৈষম্য সবচেয়ে বেশি বেড়েছে, তার শিকার হয়েছেন মুসলিম ধর্মানুসারী ও আরব দেশ থেকে আসা অভিবাসীরা৷ এমন ৩৫০টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে৷

ইকেআর জানিয়েছে, এছাড়া এশিয়াবিরোধী আক্রমণের প্রায় ৮০টি ঘটনা এবং ইহুদি বিদ্বেষের ৬৬টি ঘটনাও নথিভুক্ত করা হয়েছে৷

বেশিরভাগ ক্ষেত্রে মৌখিকভাবেই আক্রমণ করা হয়েছে৷ তবে বর্ণবাদী আচরণে উদ্বুদ্ধ হয়ে শারিরীক সহিংসতার অন্তত একশোটি ঘটনার তথ্য পাওয়া গেছে৷ ঘৃণামূলক বক্তব্যের ১৪৯টি ঘটনা ঘটেছে গত এক বছরে৷

অবমাননাকর মন্তব্যের ঘটনা ছিল চার শতাধিক, অপমানের তিনশোটি এবং শতাধিক হুমকির ঘটনাও নথিভুক্ত করা হয়েছে৷

প্রতিবেদনে দেখা গেছে, নথিভুক্ত এসব ঘটনার পাঁচ ভাগের একভাগ ঘটেছে শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে৷

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102