ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বর্ষসেরা ওয়ানডে একাদশের টুপি পেলেন মুশফিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৪৮ বার পঠিত

সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে ২০২১ সালে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন মুশফিকুর রহিম। চলতি বছরের শুরুতে ওই তালিকা ঘোষণা করেছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

তারই স্বীকৃতি স্বরূপ এবার আইসিসি থেকে তিনি বর্ষসেরা একাদশের টুপি বুঝে পেলেন। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সেই টুপি পরা হাসিমুখের ছবি পোস্ট করে মুশফিক লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’। কমেন্টে তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

নীলরঙা বিশেষ সেই টুপিতে আইসিসির লোগো ছাড়াও লেখা ছিল আইসিসি ওয়ানডে ইন্টারন্যাশনাল টিম অফ দ্য ইয়ার। বর্ষসেরা ওয়ানডে দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল বাবর আজমের হাতে। এরপরও অবশ্য একাদশে ছিল বাংলাদেশের আধিপত্য। সবচেয়ে বেশি তিন জন করে ক্রিকেটার জায়গা করে নিয়েছিলেন এই তালিকায়। এছাড়াও পাকিস্তান, শ্রীলঙ্কা, দ. আফ্রিকা, আয়ারল্যান্ড থেকে এই দলে আছেন একাধিক ক্রিকেটার।

২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দল

পল স্টার্লিং, জানেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ভ্যান ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুশমন্ত চামিরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102