ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বলপয়েন্টের দাম না বাড়ানোর প্রস্তাব করা হবে: শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৩৯ বার পঠিত
শিক্ষামন্ত্রী

বাজেট পরবর্তী আলোচনায় বলপয়েন্টের দাম না বাড়ানোর দাবি তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (৩ জুন) দুপুরে চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাজেটে শিক্ষা উপকরণের ক্ষেত্রে বল পেনের দাম বাড়ানোর একটি প্রস্তাব রয়েছে। আমি আশা করি এ বিষয়ে আলোচনার মাধ্যমে প্রস্তাব থাকবে বলপয়েন্টের দাম যেন না বাড়ানো হয়।

মন্ত্রী বলেন, বাজেট বরাদ্দ প্রতিবছরই বাড়ছে, এ বছরও গত বছরের তুলনায় অনেক বেড়েছে। একইসঙ্গে আমাদের জিডিপির আকারু তুলনামূলক অনেক বৃদ্ধি পেয়েছে। সে হিসাবে হয়তো শিক্ষায় বরাদ্দ কিছুটা কমেছে। আমি বার বার বলছি, আমাদের যে মেগা প্রজেক্টগুলো চলছে এগুলো শেষ হয়ে গেলে আমি আশা করি শিক্ষাই হবে আমাদের মেগা প্রজেক্ট।

তিনি আরও বলেন, আমাদের এখন চ্যালেঞ্জ হলো আমাদের যে বরাদ্দ সেটাকে সঠিকভাবে কাজে লাগানো। আরও যেটি দরকার সেটি হচ্ছে গবেষণা। গবেষণায় এবারো থোক বরাদ্দ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো গত বছর এবং বিগত দিনে তাদের বরাদ্দ কাজে লাগাতে পারেনি। এ বছর তারা বরাদ্দ কাজে লাগাবে বলে আমরা আশা করছি।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ গাজী, ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, ফরিদা ইলিয়াছসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102