ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বলিউড আমাকে এইচএসসিতে ফেল করা থেকে বাঁচিয়েছে: আলিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৪৬ বার পঠিত

মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত ছবি ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। ছবিতে অসাধারণ অভিনয় করে প্রশংসায় ভাসছেন আলিয়া। সঞ্জয় লীলা বানসালির ছবির পুরো দৃশ্যজুড়েই আলিয়া। মুক্তির এক সপ্তাহে ১০০ কোটি রুপি আয় করেছে ছবিটি।

‘গাঙ্গুবাঈ’য়ের প্রচারের পুরোটা সময় সাদা পোশাকে ছিলেন আলিয়া। সেই ছবিগুলো দেখতে দেখতে চোখ বুলিয়ে নেওয়া যাক আলিয়ার লাইফস্টাইলে।

বলিউডে আসন করে নেওয়ার পর ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘আমি যদি এই ছবিতে অভিনয়ের সুযোগ না পেতাম, তা হলে নিশ্চিত এইচএসসি পরীক্ষা দিতে হতো। আর তার চেয়েও নিশ্চিত যে ফেল করতাম। তাই বলিউড আমাকে এইচএসসিতে ফেল করা থেকে বাঁচিয়েছে।’

জীবনের সেরা মুহূর্তে দাঁড়িয়ে আছেন আলিয়া ভাট। তার জীবনের স্বপ্ন ছিল সঞ্জয় লীলা বানসালির সিনেমায় অভিনয় করা। সেই অভিনয় বড় পর্দায় তৈরি করেছে এক আইকনিক চরিত্র। সাধারণত বলিউডের শিল্পীদের দুই ভাগে ভাগ করা হয়। ‘সুপারস্টার’ আর ‘আর্টিস্ট’। আলিয়া এ ক্ষেত্রে ব্যতিক্রম। তাকে বলা হচ্ছে একই সঙ্গে তারকা আর গুণী অভিনেত্রী।

এ বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন আলিয়া ভাট। ইতোমধ্যে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, ‘আমি তো মনে মনে অনেক আগেই রণবীরকে বিয়ে করেছি। আমি মানসিকভাবে বিবাহিত।’

আলিয়ার জন্ম ১৯৯৩ সালের ১৫ মার্চ। ভালো ছাত্রী নন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক গোনা এই অভিনেত্রী। পড়াশোনা কখনই ভালো লাগত না। শতকরা ৭১ ভাগ নম্বর নিয়ে এসএসসি পাস করেন। উচ্চমাধ্যমিক পড়তে পড়তে ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ ছবির প্রস্তাব আসে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102