ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বলিউড তারকা সানি লিওনের আসার সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৪৯ বার পঠিত

বলিউড তারকা সানি লিওনের বাংলাদেশে আসার সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

গতকাল রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখার উপ-সচিব মাে. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‌‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২ মার্চের ৫২ নম্বর স্মারকের মাধ্যমে ‘সােলজার’ নামক চলচ্চিত্রে অংশগ্রহণের জন্য আমেরিকান অভিনেত্রী করনজিৎ কর ওয়েভারের অনুকূলে বাংলাদেশে আগমনের ওয়ার্কপারমিট প্রদান করা হয়। পরে দেখা যায়, এ আমেরিকান অভিনেত্রী প্রকৃতপক্ষে সানি লিওন। সঠিক তথ্য গােপন করে ওয়ার্কপারমিট গ্রহণের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তার ওয়ার্কপারমিট বাতিল করা হয়।’

এতে আরও বলা হয়, ‘সানি লিওন গানবাংলা টেলিভিশনের আমন্ত্রণে বাংলাদেশে আগমন করেছেন। এই আগমনের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কোনাে সম্পৃক্ততা নেই।’

এর আগে বিশেষ ফ্লাইটে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকায় আসেন সানি লিওন। মুম্বাই থেকে বিশেষ ফ্লাইটে চড়ে ঢাকায় আসেন তিনি। ঢাকায় নেমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন সানি। শনিবার বিকাল ৫টা ১০ মিনিটের দিকে শেয়ার করা ছবিতে এয়ারপোর্টে দেখা যায় তাকে। ক্যাপশনে লেখা ছিল ‘সুন্দর এই দেশে এসে আমি অনেক খুশি।’

সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন সানি লিওন। সঙ্গে আসেন তার স্বামী ড্যানিয়েলসহ ছয়জন। উপলক্ষ ছিল কৌশিকের মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া। তিনি ১০০ ফিট এলাকার শেফ্স টেবিল কোর্টসাইড রেস্তোরাঁর রিসেপশন পার্টিতে যোগ দেন। তার ঝলমলে উপস্থিতি উত্তাপ ছড়িয়েছিল রিসেপশন পার্টিতে।

সানি লিওনের সঙ্গে আরও আসেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি, গায়ক কৈলাশ খের, অদিতি সিং শর্মা, টালিউডের বিতর্কিত অভিনেত্রী নুসরাত, যশ, মিমি চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠান শেষে গতকাল বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়েন সানি লিওন। প্রায় ১৯ ঘণ্টা বাংলাদেশে অবস্থান করেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102