ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বল রেখে মারমুখি ইব্রা-লুকাকু, অতঃপর…

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

ইতালীয় কাপের একটি ম্যাচে অশোভন আচরনের জন্য জ্লাটান ইব্রাহিমোভিচ ও রোমেলু লুকাকুর কাছ থেকে প্রাপ্ত জরিমানার অর্থ একটি দাতব্য সংস্থাকে দান করা হবে বলে জানিয়েছে মিলানের দুই চিরপ্রতিদ্বন্দ্বী এসি ও ইন্টার মিলান।

গত ২৬ জানুয়ারি সান সিরোতে অনুষ্ঠিত কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে দুই ক্লাবের ওই দুই মহাতারকার মধ্যে বিবাদ চরমে পৌঁছে যায়। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক দুই সতীর্থের এমন আচরণকে অখেলোয়াড়সুলভ আচরণ হিসেবে উল্লেখ করা হয় এবং অপমানসূচক আচরণের জন্য দুই জনকেই অভিযুক্ত করা হয়।

বৃহস্পতিবার (১ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে ক্লাব দুটি জানায়, ‘ফেয়ার প্লে’ ইস্যুতে এটিকে কোনওভাবেই জিইয়ে রাখা যায় না। সান সিরোতে বিরতির বাঁশি বাজার সময় থেকেই দুই জনের মধ্যে বিরোধের সৃস্টি হয়। পরস্পরের সঙ্গে মাথা ঠেকিয়ে বিবাদে জড়ানোর আগে লুকাকুর চেহারার দিকে তাকিয়ে অপমানসুচক হাসি উপহার দেন ইব্রা। তাদের দুই জনের মধ্যে পরস্পরকে অপমান করার প্রবনতা টানেলে যাওয়ার সময়ও বিদ্যমান ছিল।

ওই ঘটনায় দুই জনকেই হলুদ কার্ড দেখতে হয়েছে। পরে দ্বিতীয় হলুদ কার্ড নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ। ম্যাচে ইন্টার ২-১ গোলে জয়লাভ করলেও দুই জনই নিজ নিজ ক্লাবের হয়ে গোল করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102