নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নিজ ঘর থেকে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর বড়দহ গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত অন্তঃসত্ত্বার নাম বর্ষা রানী (১৯)। তিনি একই গ্রামের সুমন চন্দ্রের স্ত্রী।
পরিবারের লোকজন জানান, রাতে শয়নকক্ষ থেকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় বর্ষা রানীর লাশ উদ্ধার করা হয়। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, এ ঘটনায় নিহতের বাবা মানিক দাস বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন।